এই ঈদে আপনার ব্যবসার জন্য কিভাবে অফার বানাবেন?💯💯

অনলাইনে বিজনেস করছেন আর অফার তৈরি নিয়ে প্যারা খাননি, এমন মানুষের সংখ্যা খুবই কম।
সেলস ডাউন, ফেক অর্ডার ইনবক্সে অনেক মেসেজ কিন্তু সেল শূন্যের কোঠায়! এ সবকিছুই ঘটে কাস্টমারকে সঠিক অফার করতে না পারার কারণে। 🏷️
অফার মানে শুধু ডিসকাউন্ট, ডেলিভারি চার্জ ফ্রি এসব নয়। অফার হলো এমন এক অদৃশ্য হুক যা কাস্টমারকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের দিকে আকৃষ্ট করে। 🧲
আপনি কি জানেন কিভাবে একটি দুর্দান্ত সেলস অফার বানাতে হয়? যদি না জেনে থাকেন তাহলে চলুন আমি আপনাকে শেখাই-
- Value Driven Offer
মানুষ দাম দেখে কিনে না – মানুষ কিনে কতটা পাবে সেটা দেখে। (Shakil Mahmud)
যেমন, Product/Service
+ Bonus
+ Risk Revers
+ Urgency
অর্থাৎ আপনার কনটেন্ট যদি বোনাস ক্রিয়েট করে 🏆 পাশাপাশি কাস্টমারের Risk Revers করে দেয়। যেমন বলতে পারেন কাজ না হলে ১০০% মানিব্যাগ গ্যারান্টি। এন্ড সর্বশেষ যদি আপনার কনটেন্ট আরজেন্সি ক্রিয়েট করে 🎯 তাহলে সেই কনটেন্টটি Value Driven Offer তৈরি করতে পারবে।

- Authority offer
যেমন,
Who this is for
Who this isn’t for
অর্থাৎ আপনার এই অফারটি সবার জন্য না। যেমন, হতে পারে যারা আপনার অনলাইন শপ থেকে সর্বনিম্ন ৫০০০ টাকার কেনাকাটা করেছে এই অফারটি শুধুমাত্র তাদের জন্য। 👑
- ROI – Based Offer
খরচ না 🚫 ইনভেস্টমেন্ট ✅ কাস্টমারকে ফিল করান যে এটা তার খরচ না। এটা তার ইনভেস্টমেন্ট (Shakil Mahmud)
যেমন,
Your Investment = Expected Results
আপনি যদি আমার “কনটেন্ট টু সেলস” ই-বুকটির অফারের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন ১৯৯ টাকার ই-বুকের সঙ্গে ৯৯৯ টাকার বিজনেস কনসালটেন্সি ফ্রি🎗️ অর্থাৎ আমার কাস্টমারের জন্য এই ১৯৯ টাকা খরচ না বরং ইনভেস্টমেন্ট। যা তার ব্যবসার নতুন দ্বার উন্মোচন করবে।💸
পোস্টটি শেয়ার করে সেভ করে রাখুন পরবর্তীতে কাজে আসবে।
